Skip to main content

Posts

শিশুর পড়ালেখা আর বাবা মায়ের হতাশা

Recent posts

সফলতা বনাম সার্টিফিকেট

অনেকেই বলে আমারতো কোনো সার্টিফিকেট নাই তাই জীবনে কিছুই করতে পারলাম না, আবার অনেকেই বলে এতো সার্টিফিকেট নিয়ে কি হলো কিছুইতো করতে পারলাম না। আমি মনে করি সফলতার সাথে সার্টিফিকেটের প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও পরক্ষ একটা ভুমিকাতো নিশ্চয় আছে। সফলতার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কেউ ভালো মা হতে চান, কেউ রাধুনী আবার কেউবা সফল ব্যবসায়ী কিংবা চাকুরীজীবি।  আমার মতে বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত, মানুষিক ও শারীরিক পরিশ্রমের একটা প্রপার ব্যালেন্স যেখানে থাকবে সফলতা একটা লেভেল পর্যন্ত সেখানে নিশ্চিত। কিন্তু তাহলে কি সার্টিফিকেট এর কোনো প্রয়োজন নেই? উত্তর হলো আছে অবশ্যই সার্টিফইকেট এর প্রয়োজন আছে এবং খুব ভালোভাবেই আছে। ঐ যে বললাম একটা লেভেল পর্যন্ত তারপর  থেকেই গনিতের শুরু। সার্টিফইকেট এখানে একটা টুলস এর ভুমিকা পালন করে। এই টুলস টি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার সফলতাকে একটা অন্য লেভেলে এগিয়ে নিয়ে যেতে কেউ আটকে রাখতে পারবেনা। আবার এই সার্টিফিকেট অর্জনকে আমরা এতো জটিল করে দেখি যেনো এটি শুধু মাত্র ব্রিলিয়ান্ট কোনো ছাত্র বা ছাত্রীর জন্যই অর্জন করা সম্ভব।।আপনি যা করতে ভালোবাসেন বা যেটি নিয়ে আপ...