তুমি পারবে, তোমাকে পারতেই হবে, তুমি যদি আত্মবিশ্বাসী এবং অধ্যবসায়ী হও ভালো রেজাল্ট তুমি করবেই। এভাবেই তো একটি শিশুকে পড়ালেখায় মনোযোগী করা যায়। এখনকার বাবা মারা অনেক সচেতন, তারা জানেন কিভাবে বিজ্ঞান সম্মত উপায়ে বাচ্চার মেধার বিকাশ ঘটাতে হয়। কিন্তু তবু কেন বাচ্চার মেধার বিকাশ ঘটছেনা? কেন সে অংকে অমনোযোগী? বাবা মার চোখে ঘুম নেই সন্তানের চিন্তায়। আমরাতো বলেছি সে বড় হয়ে যা হতে চায় তাই হবে। আমরাতো তাকে কোনো প্রেশার দেইনা। বিজ্ঞান সম্মত উপায়ে তাকে সুশিক্ষিত করতে চাই। তবে কেন সে মনোযোগী হচ্ছেনা? আরেকটু মন দিয়ে অংক করলে ১০০ না পাক ৯০ সে পেতোই। একবার ভেবে দেখুন এ বাচ্চাটি হয়তো অন্য কোন সাবজেক্টে 90 / 100 পায়। হতে পারে সেটা বাংলা, ইংরেজি, ড্রইং কিংবা পিটি তে। আমরা বাবা মারা সাধারণত যে ভুল টি করে থাকি তা হলো বাচ্চাটি যে বিষয়ে ভালো করছে সে দিকে খেয়াল না করে সে কোন বিষয়ে খারাপ করছে সে দিকে এক্সট্রা খেয়াল দিতে থাকি তাকে মোটিভেট করতে থাকি, অনেক অনেক কোচিং কিংবা টিচারের আশ্রয় নিয়ে থাকি। এতো কিছু করার পর বাচ্চাটি ইম্প্রুভ করবেনা তা নয়। সে অবশ্যই ইম্...